মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

খাদ্যে মুদ্রাস্ফীতি বাড়বে : সিপিডি

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৩:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের সামষ্টিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিম্নগামী রয়েছে। তবে খাদ্যে মুদ্রাস্ফীতি বাড়বে।
গতকাল রোববার ব্র্যাক ইন সেন্টারে জাতীয় বাজেট ২০১৭-২০১৮ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ আশঙ্কা ব্যক্ত করেছে।
সিপিডি আগামী কয়েক মাসের মধ্যে চাল, তেল ও গ্যাসের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করে বলেছে, গত মৌসুমে আমন উৎপাদন ভাল হয়নি। ফলে চালের মজুদও কম হয়েছে। এ কারণে চালের আমদানি বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ২০ দশমিক ৬ শতাংশ ছিল। বর্তমানে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ৩৮ দশমিক ৯ শতাংশ।

সিপিডি’র মতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট সংস্থার তদারকি বাড়াতে হবে এবং বিক্রয় ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এ জন্য ব্যাংকিং ব্যবস্থার ভিত মজবুত ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ওপর জোর দেওয়ার সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে দেশের ব্যাংকিং ব্যবস্থা সর্ম্পকে বলা হয়, দেশের ব্যাংকগুলোতে সুদের হারের সঙ্গে ব্যাংকের ডিপোজিট রেটের প্রার্থক্য বাড়ছে।

সংবাদ সম্মেলনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তৌফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধি ভাল রয়েছে। রাজস্ব আহরণে চাঙ্গা ভাব রয়েছে। যদিও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পুরোপুরি সক্ষম হবে না এনবিআর। সিপিডির আশঙ্কা, বছর শেষে মোট রাজস্বে ৩৮ হাজার কোটি টাকা ঘাটতি থাকতে পারে।

তিনি বলেন, অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থাৎ পরবর্তী তিন মাসের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না এনবিআর। কারণ জুলাই-অক্টোবরে রাজস্ব লক্ষ্যমাত্রায় ঘাটতি থাকায় চতুর্থ প্রান্তিকে ৪৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে যা কোনোভাবেই সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

খাদ্যে মুদ্রাস্ফীতি বাড়বে : সিপিডি

আপডেট সময় : ১০:৫৩:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭