মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সার আমদানি করতে তিন দেশের সঙ্গে চুক্তি নবায়ন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ২০১৭-২০১৮ অর্থবছরে রাশিয়া, বেলারুশ ও কানাডা থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির চুক্তি নবায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশ তিনটি থেকে প্রায় সাড়ে ৫ লাখ টন এমওপি সার আমদানি করা হবে।

সূত্র জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের সমীক্ষার মাধ্যমে বছরের শুরুতেই বিভিন্ন ধরনের রাসায়নিক সারের চাহিদা নিরুপণ করা হয়। আগামী ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশে এমওপি সারের বাৎসরিক চাহিদা নিরুপণ করা হয় ৮ লাখ ৫০ হাজার  টন। বাংলাদেশে এ সার উৎপাদন হয় না। সাধারণত বেসরকারি পর্যায়ে আমদানিকারকদের মাধ্যমে এবং বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে আমদানি করে বাংলাদেশের কৃষকদের সারের চাহিদা মেটানো হয়।

সূত্র জানায়, সরকারি পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ২০০৮ সাল থেকে বিভিন্ন দেশের সরকারি সংস্থার সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এ সার আমদানি করছে। বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়া, বেলারুশ এবং কানাডা থেকে বিএডিসি এমওপি সার আমদানি করছে। এর আগে রাশিয়া, বেলারুশ ও কানাডা থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এমওপি সার আমদানিতে ইতিপূর্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়।

সূত্র জানায়, বিএডিসি রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত ৪ লাখ ৯১ হাজার টন এমওপি সার আমদানি করেছে। এর মধ্যে ২০০৯-২০১০ অর্থবছরে ১ লাখ ৫৪ হাজার টন, ২০১০-২০১১ অর্থবছরে ১ লাখ ৮৫ হাজার টন, ২০১১-২০১২ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার টন, ২০১২-২০১৩ অর্থবছরে ৪ লাখ ১৭ হাজার টন, ২০১৩-২০১৪ অর্থবছরে ৩ লাখ ৮২ হাজার টন, ২০১৪-২০১৫ অর্থবছরে ৩ লাখ ৮২ হাজার টন এবং ২০১৫-২০১৬ অর্থবছরে ৪ লাখ ৯১ হাজার টন এমওপি সার আমদানি করা হয়েছে।

দেশ তিনটি থেকে ২০১৬-২০১৭ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন’থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আমদানির চুক্তি ছিল। চুক্তির মেয়াদ ২০১৬ সালের ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ছিল। বেলারুশের বেলারুশিয়ান পটাশ কোম্পানি থেকে ১ লাখ ৮০ হাজার টন এমওপি সার আমদানির চুক্তির মেয়াদ ছিল ২০১৬ সালের ২৪ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত। কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আমদানির চুক্তির মেয়াদ ছিল ২০১৬ সালের ১২ মে থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত।

সূত্র জানায়, আগামী জুনে দেশ তিনটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে হবে। দেশের কৃষি খাতে এমওপি সার অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। সময়মতো সার আমদানি করা না হলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে। এজন্য আগামী ২০১৭-২০১৮ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরের সমপরিমাণ অর্থাৎ ১ লাখ ৮০ হাজার টন করে দেশ তিনটি থেকে মোট ৫ লাখ ৪০ হাজার টন সার আমদানির জন্য চুক্তি নবায়নের পরিকল্পনা নিয়েছে কৃষি মন্ত্রণালয়। আন্তর্জাতিক দর অনুযায়ী সারের দাম নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সার আমদানি করতে তিন দেশের সঙ্গে চুক্তি নবায়ন !

আপডেট সময় : ১২:৫৯:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭