সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বোরো ধান নিয়ে বিপাকে ফুলবাড়িয়ার চাষীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৭:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৮৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ফুলবাড়িয়া বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে চাষীরা। উপজেলার সোয়াইতপুর বিলে জলাবদ্ধতায়  সাড়ে তিন হাজার একর জমির মধ্যে তলিয়ে গেছে প্রায় অর্ধেক। ত্রিশালের মুক্ষিপুর ইউনিয়নের লালপুরে সুইচ গেইট বন্ধ করে দেয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে বোরো চাষিদের অভিযোগ।

লালপুরে একটি সুইচ গেইট সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় সোয়াইতপুর বিলের বোরো ফসল তলিয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগের উদাসীনতার কারণে চাষীরা তলিয়ে যাওয়া ফসল নিয়ে সঠিক কোনো পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

দুলমা গ্রামের বোরো চাষী আ. আলীম শহীদ, করিম ফকির ও সৌখিন মারাক অভিযোগ করে বলেন, ২ বছর ধরে কৃষি বিভাগের কোনো কর্মকমর্তার তাদের সঙ্গে যোগাযোগ নেই।

এনায়েতপুর ইউপি চেয়ারম্যান কবীর হোসেন জানান, জলাবদ্ধতায় সোয়াইপুর বিলের জমি তলিয়ে গেছে। লালপুরের সুইচ গেইট খুলে দিয়ে পানি ছেড়ে দেয়ার জন্য বললেও তারা আমাদের কথা শুনছে না।

সোয়াইতপুর বিলের পানি ত্রিশালের লালপুরের খাল দিয়ে প্রবাহিত হয়ে ক্ষীর নদীতে গিয়ে পড়ে। লালপুর সুইচ গেইট দিয়ে সোয়াইতপুর বিলের পানি প্রবাহের একমাত্র পথ। ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আকতার বানু জানান, জলাবদ্ধতায় বোরো ফসলের ক্ষতির কথা তার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি বলে জানন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বোরো ধান নিয়ে বিপাকে ফুলবাড়িয়ার চাষীরা !

আপডেট সময় : ০১:৪৭:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭