বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

খুবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে A ও B ইউনিটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে A ইউনিটে অংশ নেবে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো এবং B ইউনিটে থাকবে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।
পরদিন ১৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে C ও D ইউনিটের ভর্তি পরীক্ষা। C ইউনিটে থাকবে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে D ইউনিটে অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য ২৯ অক্টোবর ২০২৫ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি সংক্রান্ত সকল দিকনির্দেশনা ও সময়সূচি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর আবেদন প্রক্রিয়া শুরু হবে। শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

খুবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর

আপডেট সময় : ০৫:১০:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫