মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রুবেল হত্যা : এসি আকরামের খালাসের রায় বহাল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৩:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুলিশের হেফাজতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেল হত্যা মামলায় তখনকার সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনের খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
এ মামলায় অপর আসামি উপপরিদর্শক হায়াতুল ইসলাম ঠাকুরকে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
আদালতে এসি আকরামের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। হায়াতুল ইসলাম ঠাকুরের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

আইনজীবী এস এম শাহজাহান বলেন, ১৯৯৮ সালে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে হত্যা করা হয়। এ মামলায় ২০১১ সালের ৫ মে হাইকোর্ট আকরামসহ ১৩ জনকে খালাস দিয়েছিলেন। খালাসপ্রাপ্তদের মধ্যে আকরামের ক্ষেত্রে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

এদিকে হায়াতুল ইসলাম ঠাকুরও তার সাজার বিরুদ্ধে আপিল করেন। এ দুই আপিল নিষ্পত্তি করে আদালত হাইকোর্টের দেওয়া এসি আকরামের খালাসের রায় বহাল রাখেন। একই সঙ্গে হায়াতুল ইসলাম ঠাকুরের সাজার রায়ও বহাল রাখেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ জুলাই গোয়েন্দা পুলিশের এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল ৫৪ ধারায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে আটক করেন। পরে ডিবি হেফাজতে থাকা অবস্থায় রুবেলের মৃত্যু হয়। ওই ঘটনায় করা মামলার রায়ে ২০০২ সালের ১৭ জুন ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া মুকুলি বেগম এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। হাইকোর্ট ২০১১ সালের ৫ মে হাইকোর্ট একমাত্র হায়াতুল ইসলাম ঠাকুরের সাজা বহাল রেখে এসি আকরামসহ ১৩ জনকে খালাস দিয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রুবেল হত্যা : এসি আকরামের খালাসের রায় বহাল !

আপডেট সময় : ০৬:০৩:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭