শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

ইরান কঠিন এক আলোচক ও আগ্রাসী: ট্রাম্প

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৫৫:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

পারমাণবিক আলোচনা নিয়ে ইরান আরও আগ্রাসী হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এর আগের দিন হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কঠিন এক আলোচক। তিনি স্পষ্ট জানান, তেহরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না।

গত মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে একটি খসড়া পারমাণবিক চুক্তি প্রস্তাব পাঠানো হয়, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ করার কথা বলা হয়। তবে ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা কোনো ছাড় দেবে না।

খুব শিগগিরই তেহরান যুক্তরাষ্ট্রকে পাল্টা একটি প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা আয়োজনের প্রস্তুতিও চলছে।

এমন পরিস্থিতিতে দখলদার ইসরায়েল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যেই সে নির্দেশ দেওয়ার প্রস্তুতিতে আছেন বলেও গুঞ্জন রয়েছে।

ইসরায়েলের এমন হুমকির মধ্যেই তিনদিন আগে ইরান দাবি করেছে, তারা দখলদারদের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত কয়েক হাজার নথি সংগ্রহ করেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

ইরান কঠিন এক আলোচক ও আগ্রাসী: ট্রাম্প

আপডেট সময় : ০৮:৫৫:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ১১ জুন ২০২৫