বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

খুবিতে পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা: অতিথি সাদমান সাদিক

খুলনা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টকিং টাইটান্স ৩.০’ পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা। আগামী ২৩ ও ২৪ মে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতাটি তিনটি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো পাবলিক স্পিকিং বাংলা, পাবলিক স্পিকিং ইংরেজি এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীরা তাদের উপস্থাপন দক্ষতা, ভাব প্রকাশের ক্ষমতা ও আত্মবিশ্বাসের পরীক্ষায় অংশ নেবে।

প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ২৩ মে এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২৪ মে। বিশেষ আকর্ষণ হিসেবে ফাইনাল রাউন্ডের দিন অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার, লেখক এবং কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক। তিনি ”দা আর্ট অফ ইফেক্টিভ কমিউনিকেশন এন্ড ডেলিভারিং ইমপ্যাক্টফুল প্রেজেন্টেশনস” শীর্ষক সেশন পরিচালনা করবেন।

ক্লাবটির সভাপতি অজয় মজুমদার বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনসহ দেশে-বিদেশে নেতৃত্ব দেওয়ার পথ প্রসারিত করবে। এটি শুধুই একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং প্রকাশক্ষমতা গড়ে তোলার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম। প্রত্যেক প্রতিযোগীর কণ্ঠ সাহসিকতার সাথে তাদের চিন্তাভাবনা প্রকাশ ও বলতে শিখুক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

খুবিতে পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা: অতিথি সাদমান সাদিক

আপডেট সময় : ১২:১৯:২৪ অপরাহ্ণ, সোমবার, ১৯ মে ২০২৫