বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

খুবিসাসের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’ এর মোড়ক উন্মোচন

করা হয়।আজ ১১ মে (রবিবার) অনুষ্ঠিত সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুবিসাসের সদ্য বিদায়ী সভাপতি একরামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় যুক্ত থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের সুযোগ পাচ্ছেন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অর্জন-অগ্রগতির পাশাপাশি বিভিন্ন সমস্যামূলক তথ্য গণমাধ্যমে উঠে আসে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা খুলনার সাংবাদিক সমাজে একটি মর্যাদার অবস্থান তৈরি করেছে।

তিনি আরও বলেন, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে ও সামাজিক দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অনেক। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির কল্যাণে সাংবাদিকতা সহজ হয়েছে ঠিকই, তবে তা দায়িত্বহীন হওয়া উচিত নয়। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্বের সম্মানজনক পেশাগুলোর মধ্যে সাংবাদিকতা অন্যতম। সত্যের অনুসন্ধান, দায়িত্বশীলতা ও সৃজনশীলতা এই পেশার মূল ভিত্তি। একটি ভুল সংবাদে কারও জীবন নষ্ট হতে পারে। তাই সাংবাদিকদের সর্বদা সত্যনিষ্ঠ থাকতে হবে। উপ-উপাচার্য জুলাই আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির সভাপতি একরামুল হক স্বাগত বক্তব্যে খুবিসাসের যাত্রাপথ, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর পাওয়ারপয়েন্টে উপস্থাপন করেন।

নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন তাঁর বক্তব্যে সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক ফাইল তুলে দেন।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৮ এপ্রিল (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

খুবিসাসের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর

আপডেট সময় : ০১:২০:৪৬ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫