শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

পাকিস্তানে ভারতের হামলা, পরিষ্কার বার্তা চীনের

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানকে উভয় দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, এই পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন এবং ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে তারা চিন্তিত। খবর রয়টার্সের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আজ ভোরে ভারতের সামরিক অভিযানকে আমরা দুঃখজনক বলে মনে করি। চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী, আর তারা দুজনেই চীনেরও প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।’

চীন উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংযম দেখাতে, শান্ত থাকার এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায় যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

চীন স্পষ্ট করে বলেছে, পরিস্থিতি যেন আর না ঘোলাটে হয়, সে জন্য ভারত-পাকিস্তানকে বড় পরিসরে ভাবতে হবে এবং উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

পাকিস্তানে ভারতের হামলা, পরিষ্কার বার্তা চীনের

আপডেট সময় : ১০:৫১:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫