বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী সভাপতি ও স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। এরপর কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান, প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিম এবং অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

কার্যনির্বাহীর ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম ও কোষাধ্যক্ষ দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম। এছাড়াও এস এম শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), মো. মাশুক এলাহী (দৈনিক ভোরের পাতা), ওবায়দুল্লাহ আল মাহবুব (দৈনিক আজকালের কণ্ঠ), মনিরুজ্জামান তুহিন (দৈনিক এশিয়া বাণী), মো. সামিউল ইসলাম (দৈনিক জনবানী), মো. আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন) ও মো. মিজানুর রহমান (দৈনিক আগামীর সময়) কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

প্রধান কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘আজকের এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটি তাদের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পজেটিভ ও নেগেটিভ দুটো নিউজকেই তারা যথাযথ ভাবে উপস্থাপন করবে। অতিরঞ্জিত কাটছাঁট নয়। তাদের পেশাদারি পথচলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অবশ্যই উজ্জ্বল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সংগঠন সবাই তাদের কাছে যেন পথের দিশা পাই। সবাইকে যেন সঠিক পরামর্শ দিতে পারে। ভুল তথ্য দিয়ে মিসগাইড না করে সবাইকে যেন গাইড করতে পারে সেই প্রত্যাশা রাখি।’

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সকল সদস্য সৎ এবং যোগ্য শিক্ষার্থী, তারা সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন। তারা ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ এবং বহির্বিশ্বে উপস্থাপন করবেন বলে আশা রাখি।’

উল্লেখ্য, ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিকে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব

আপডেট সময় : ০৮:০৮:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫