মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মা হওয়ার পর নারীরা মোটা হন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০১:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৮২৪ বার পড়া হয়েছে
মা হওয়ার পর বেশিরভাগ নারীরই ওজন বেড়ে যায়। গর্ভকাল থেকেই ওজন বাড়তে থাকে। সন্তান প্রসবের পর থেকে নারীর ওজন আরও বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, গর্ভকালীন নারীদের ওজন বাড়লে তা আর কমতে চায় না।

সাম্প্রতিক সমীক্ষা বলছে, সন্তান প্রসবের পর নারীদের ওজন বেড়ে যাওয়ার পেছনে আসল কারণ হলো জীবনযাত্রার পরিবর্তন। এ সময় সন্তানকে সময় দেওয়া, তাদের খাওয়ানো, রাতজাগা ইত্যাদি কাজে সব মাই ব্যস্ত হয়ে পড়েন।

এর ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা প্রভাবিত হয়। ৩০ হাজার সদ্য মায়ের ওপর চালানো এক সমীক্ষা অনুসারে, বেশিরভাগ নারীই সন্তান জন্ম দেওয়ার পর আর আগের ওজনে ফিরে যেতে পারেন না।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ওলগা ইয়াকুশেভা সমীক্ষাটি করেন। তিনি সমীক্ষায় তুলে ধরেন, বেশিরভাগ নারীই সন্তান জন্ম দেওয়ার ১-২ বছরের মধ্য়ে গর্ভাবস্থার বর্ধিত ওজন অনেকটাই কমিয়ে ফেলেন। তবে সন্তান আরও একটু বড় হতে থাকলে তাদের ওজন আবার বাড়তে থাকে।

তবে এর কারণ কী? সব মাই সন্তানকে নিজেদের থেকে প্রাধান্য দেন। এজন্য সন্তানের পেছনে ছুটেই দিন-রাত কেটে যায়। নিজের দিকে বাড়তি সময় বা যত্ন নেওয়ার কথা ভুলেই যান। এ কারণে নিয়মিত শরীরচর্চা, খাওয়া, ঘুমানো সম্ভব হয় না বেশিরভাগ নারীর পক্ষেই।

যদিও বর্তমানে অনেক নারীই মা হওয়ার পরপরই ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করেন। তবে সন্তান একটু বড় হতেই সেই উৎসাহ চলে যায়।

তাই বিশেষজ্ঞদের মতে, মা হওয়ার পরপরই দ্রুত ওজন কমানোর দিকে মনোযোগ না দিয়ে বরং হেলদি লাইফস্টাইল বজায় রাখার অভ্যাস গড়েতে হবে। তাহলে ওজন নিয়ন্ত্রণে আসতে শরু করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মা হওয়ার পর নারীরা মোটা হন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা

আপডেট সময় : ০৬:০১:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫