শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি উপত্যকার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে, গত ১৮ মার্চ ইসরায়েলের হামলায় নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিস, যার স্থলাভিষিক্ত হয়েছিলেন বারহুম।

রোববার (২৩ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসমাইল বারহুমসহ আরও একজন নিহত হন। হামাস নিশ্চিত করেছে যে বারহুম হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বারহুমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে খান ইউনিসের নাসের হাসপাতালে ইসমাইল বারহুমকে হত্যা করা হয়েছে।”

বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার দৃশ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং বিবিসি অ্যারাবির ক্যামেরায় ধরা পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, আলজাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মিসাইল সদৃশ কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায় এবং আটজন আহত হন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও হামলায় হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

আপডেট সময় : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫