সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি

বিশ্ব পানি দিবস আজ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

পানি সচেতনতা ও গুরুত্ব তুলে ধরতে আজ (২২ মার্চ) বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব পানি দিবস’। এ বছরের প্রতিপাদ্য— ‘হিমবাহ সংরক্ষণ, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।’

জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বিশ্বের প্রতি চারজনের একজন নিরাপদ পানির অভাবে ভুগছেন, আর বাংলাদেশে এখনো ৪১% মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে নিরাপদ পানির সক্ষমতা চার গুণ বাড়াতে হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে ‘সবার জন্য নিরাপদ পানির নিশ্চয়তা চাই’ দাবিতে আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

বিশ্ব পানি দিবস আজ

আপডেট সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫