বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বুধবার গ্যাস থাকবে না চট্টগ্রাম যেসব এলাকায়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৮৬২ বার পড়া হয়েছে

জরুরি উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় জরুরি গ্যাস ‘শাট-ডাউন’ ঘোষণা করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। ফলে এদিন ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঐ এলাকার গ্রাহকেরা গ্যাস ব্যবহার করতে পারবেন না।

মঙ্গলবার (১১ মার্চ) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (১২ মার্চ) চট্টগ্রামের কিছু এলাকায় ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো— কালুরঘাট, নক্সসাস শিল্প এলাকা (বাহির সিগনাল), চররাঙ্গামাটি, বড়ুয়াপাড়া, নকসিয়া জোন, চাঁন্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, হামিদ চর, পাঠানিয়া গোদা, কাতালগঞ্জ, চকবাজার, ওলিখা মসজিদের সামনের এলাকা ও এর আশেপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় উল্লেখিত এলাকার আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এছাড়া কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বুধবার গ্যাস থাকবে না চট্টগ্রাম যেসব এলাকায়

আপডেট সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫