বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চট্টগ্রাম ওয়াসার প্রধান পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় পিজিসিবি’র একটি উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার প্রধান পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।১১০০ এম এম ব্যাসের প্রধান এই সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর আগ্রাবাদ সহ ১৮ টি এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে।

রবিবার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামতের জন্য ওয়াসার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত ও গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ওয়াসা কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

ওয়াসার জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবি বাস্তবায়নে ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালীন ঠিকাদার কর্তৃক নগরের পাহাড়তলী সাগরিকা মোড়ে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সঞ্চালন লাইনের মাধ্যমে হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামতের জন্য চট্টগ্রাম ওয়াসার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চট্টগ্রাম ওয়াসার প্রধান পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫