বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সেহরিতে দুধ খেলে শরীরে যা ঘটে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:২৭:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৮৩৮ বার পড়া হয়েছে
রমজান মাসে সেহরিতে দুধ খাওয়া যেমন উপকারী হতে পারে, তেমনি আবার ব্যক্তি ভেদে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তবে যদি ইফতারে দুধ বা দই খাওয়া হয়, তাহলে সেহরিতে দুধ বা দই না খাওয়াই ভালো।

সেহরিতে দুধ খেলে যেসব উপকার পাওয়া যাবে-

দুধ ধীরগতিতে হজম হয়, তাই দীর্ঘসময় ক্ষুধা কম লাগে। এতে প্রচুর পানি ও ইলেক্ট্রোলাইট থাকে, যা পানিশূন্যতা কমায়। ঠান্ডা দুধ পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন থাকে, যা সেহরিতে শক্তি ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া দুধে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে, যা হাড়কে শক্তিশালী করে।

তবে দুধে সমস্যা সৃষ্টি হতে পারে-

অনেকের দুধ হজম হয় না, ফলে গ্যাস্ট্রিক, পেটফাঁপা বা ডায়রিয়া হতে পারে। সাধারণত কাঁচা দুধ খাওয়া ঠিক নয়, তাই ভালোভাবে সিদ্ধ করা দুধ পান করা নিরাপদ।
গরম দুধ কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক বাড়াতে পারে, বিশেষ করে যদি সঙ্গে চিনি বা অন্য ভারী খাবার থাকে।

দুধ যেভাবে খেলে উপকার পাবেন

ঠান্ডা বা কুসুম গরম দুধ পান করুন। দুধের সঙ্গে খেজুর, ওটস বা সামান্য মধু মিশিয়ে খেতে পারেন। গ্যাস্ট্রিক সমস্যা থাকলে দুধের পরিবর্তে দই খেতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সেহরিতে দুধ খেলে শরীরে যা ঘটে

আপডেট সময় : ১১:২৭:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫