বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৫ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৮৪২ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি:
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার ( ৮ মার্চ ) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর আঘাত। একটা শিশুকে ধর্ষণ করা এটা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় বরং মানসিক বিকারগ্রস্থরাই এর সাথে জড়িত। আমাদের দেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন সবাইকে একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি জানাতে চাই , ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, ভিকটিমদের সুরক্ষা ও মানসিক পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে, সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল হয়।

শিক্ষার্থীরা আরো বলেন, মাগুরায় আট বছরের শিশু ধর্ষিত হয়েছে যা অত্যন্ত অমানবিক। এসব ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করা না হলে এদের শিক্ষা হবে না। ধর্ষকের শাস্তি ইসলামিক আইনে পাথর নিক্ষেপ এর মাধ্যমে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৪:৩৫ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫