সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের আগে হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিল কর্তৃক স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(৪ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সিট বাতিল না করা এবং নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতির জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নূন্যতম তিন মাস সময় দেওয়ার দাবি জানান৷ এর আগে তারা গত ২৬ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তিন মাস পর্যন্ত হলের সিট বহাল রাখার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের কাছে লিখিত আবেদন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত আমাদের আনুষ্ঠানিকভাবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন অসম্পূর্ণ থাকে, তাই এই সময়টিতে আমাদের আবাসিকতা বাতিল করা অযৌক্তিক।’

তারা আরও বলেন ‘ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতি নিতে সময় প্রয়োজন, কিন্তু হল ত্যাগ করলে তা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় আমাদের নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতি কাজ সম্পন্ন করার জন্য স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের পর অন্তত তিন মাস হলে থাকা প্রয়োজন।’

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলে যেসকল শিক্ষার্থীর স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা এবং যেসকল বিভাগের স্নাতকোত্তর চালু নেই সেসকল বিভাগের স্নাতক চূড়ান্ত পরীক্ষা সম্পন্নের এক মাসের মধ্যে আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই প্রভোস্ট কাউন্সিলের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের আগে হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৫:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ৫ মার্চ ২০২৫