রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চলতি সপ্তাহেই পদত্যাগ করছেন নাহিদ ইসলাম : নাগরিক কমিটির মুখপাত্র

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে
অভ্যুত্থানের চেতনা লালন করে এমন ব্যক্তিরাই নতুন দলের নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আর দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহেই সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম, এমন তথ্য জানিয়েছেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা জানান নাগরিক কমিটির এ দুই শীর্ষ নেতা। কথা বলেন, নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়েও।

সাম্প্রতিক সময়ে ‘টক অব দ্য কান্ট্রি’, কবে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, কী হবে সেই দলের নাম। কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি।

তথ্য বলছে সব কিছু ঠিক থাকলে ২৮ ফেব্রুয়ারি বা চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলের প্রতীক এবং নাম নির্ধারণ না হলেও আন্দোলনের চেতনার সঙ্গে সঙ্গতি রেখেই নির্ধারিত হবে দলের নাম এবং প্রতীক।

সাক্ষাৎকারে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত তাদের দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে সেই দল। নেতৃত্বে থাকবেন অভ্যুথানের চেতনা ধারণ করেন এমন ব্যক্তিরা।

সংগঠনটির আরেক নেতা সামান্তা শারমিন জানান, নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাগরিক কমিটির শীর্ষ এই দুই নেতা জানান, আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে দল। জাতীয় নির্বাচনের আগেই হবে দলের কাউন্সিল। নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের অবদান থাকবে বলেও জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চলতি সপ্তাহেই পদত্যাগ করছেন নাহিদ ইসলাম : নাগরিক কমিটির মুখপাত্র

আপডেট সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫