বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

আমি প্রেমে পড়েছি’, মাকে সরাসরি এসে জানিয়েছিলেন কাজল! তারপর?

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে
বলিউড তারকা কাজল আর অজয় দেবগণ প্রেম করে বিয়ে করেছিলেন। তারা এখনও বলিউডের অন্যতম পাওয়ার কাপল। কিন্তু কীভাবে বাড়িতে প্রেমের কথা জানিয়েছিলেন কাজল? মায়ের কাছে গিয়ে কী বলেছিলেন? সম্প্রতি প্রকাশ্যে এল সেই কথাই।

এ কথা মঞ্চে এসে বলেছেন কাজলের মা তনুজা নিজেই। কাজল নাকি প্রেমে পড়ার পরে প্রথম এসে জানিয়েছিলেন তাকেই।

কাজল নাকি সরাসরি তার মা তনুজাকে এসে বলেছিলেন, ‘মা আমি প্রেমে পড়েছি।’ তখন তনুজা তার কাছে প্রথমেই জানতে চেয়েছিলেন, কার প্রেমে পড়েছেন কাজল? সেই উত্তর না দিয়ে কাজল বলেন, ‘তোমার খালি ওর চোখটা দেখা উচিত মা…।’

মেয়ের এমন উত্তরে তনুজা অধৈর্য্য হয়েই বলেন, ‘কার চোখ দেখব?’ উত্তরে কাজল বলেন, ‘ওর নাম অজয়।’ তনুজা তখন বলেন, ‘কে অজয়?’ কাজল উত্তর দেন, ‘অজয় দেবগণ।’

তখন তনুজা চিনতে পারেন অজয়কে। এরপর বলেন, ‘ও বীরুজীর ছেলে। বীরুজী তো ভীষণ ভালো অভিনেতা। ভীষণ সুদর্শন, সুপুরুষ। আর ওর ছেলেও ভীষণ সুদর্শন, সুপুরুষ। বীরুজীর থেকেও।’

এর আগে কাজল জানান, একটি সিনেমার শুটিং সেটে অজয় দেবগণের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল তার। তাদের সম্পর্কের মধ্য়ে যে বন্ধুত্বই সব থেকে গুরুত্বপূর্ণ একথাও জানান অভিনেত্রী।

পাশাপাশি নিজের বিবাহিত সম্পর্কের কথা বলতে গিয়ে কাজল বলেন, প্রতিটি বিয়েতে উঠাপড়া থাকে। প্রতিদিন নিজেকে নতুন ভাবে জানতে চিনতে সাহায্য় করবে আপনার পার্টনার। প্রতিনিয়ত একে অপরের থেকে কিছু না কিছু শিখতে পারবেন।

অজয়ের প্রথম সিনেমা ছিল ‘ফুল অউর কাঁটে’। এই সিনেমা মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন অজয়। তার আসল নাম ছিল বিশাল দেবগণ। কিন্তু তার সিনেমা মুক্তির একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল মনোজ কুমারের পুত্রের। তার নামও ছিল বিশাল। নিজের অনন্যতা বজায় রাখার জন্যই নিজের নাম বদলে অজয় করে নেন অভিনেতা। এরপর ২০০৯ সালে নিজের পদবির বানানও বদলে নেন অজয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

আমি প্রেমে পড়েছি’, মাকে সরাসরি এসে জানিয়েছিলেন কাজল! তারপর?

আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫