রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

অক্টোবরের মধ্যে হাসিনা ও আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব বলেন উপদেষ্টা। এসময় তিনি বলেন, বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস ১৬টি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি। ৪টি মামলা তদন্ত কাজ শেষ হবে এ মাসে। এরপর যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। তিন সপ্তাহ সময় লাগবে। এরপর  সাক্ষ্য গ্রহণ শেষে ঈদের পর বিচার কাজ শুরু হবে।

তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে। এদের মধ্যে শেখ হাসিনাসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে। আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করছি। ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এরমধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে। ৬১টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক গায়েবি মামলায় সারাদেশে ১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এর মধ্যে ৫৩টি মামলার গেজেট দুই একদিনের মধ্যে হবে।

উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ বিচার করে কাজ করছি। এতে ভুল হওয়ার কোনো আশঙ্কা নাই।

তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। এখন ভারতের যে মনোভাব তাতে মনে হয় না তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে। বরং ভারত চায় এই ইস্যুতে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

অক্টোবরের মধ্যে হাসিনা ও আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়

আপডেট সময় : ০৬:৩১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫