সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

দুই আশ্বাসে শাহবাগে অবরোধ প্রত্যাহার শহীদ স্বজনদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে
আগামী রোববার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে দেখা করার আশ্বাসে শাহবাগে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ২৪’গণঅভ্যুত্থানের শহীদ পরিবাররা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্য়ায় অন্যতম সমন্বয়ক সারজিস আলমের দেয়া এসব আশ্বাসে এ কর্মসূচী প্রত্যাহার করেন তারা।

সারজিস বলেন, আজ সরকারে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের সাথে আবারও বসবে শহীদ পরিবার। তার পরদিন রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারা।

সারজিস বলেন, আগামী রোববার শহীদ পরিবারের সকল যৌক্তিক দাবি মানা হবে। তাদের দাবিদাবা পূরণের জন্য যা করা দরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাই করবে বলে আশ্বাস দেন তিনি।

সারজিস আরও বলেন, ২০২৪ গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের দাবি আদায়ে আজ শাহবাগে বসতে হয়েছে এটা আমাদের জন্য লজ্জার, পাশাপাশি দুঃখের।

তিনি বলেন, আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের ফাউন্ডেশনে যে  আর্থিক সহযোগিতা দিয়েছে সেটা যথেষ্ট নয়। তা  দিয়ে হয়তো কয়েকমাস চলতে পারে। এটা সমাধান নয়। তাই সমাধান হতে পারে এমন কিছু করতে হবে সরকারকে।

শহীদ পরিবারের পাশে অন্তর্বর্তী সরকার যেভাবে দাড়ানোর কথা ছিল সেভাবে দাড়াতে পারেনি উল্লেখ করে হাসনাত বলেন, সরকার কাজ করছে কিন্তু আরও দ্রুত করতে হবে।

শহীদ পরিবারের পক্ষ থেকে রবিউল আলম পিয়াস দুঃখ প্রকাশ করে বলেন, জনভোগান্তির জন্য আমরা ভীষণ দুঃখিত। আমাদের সাথে মুখপাত্র সারজিস আলম কথা বলেছেন। আজকে সরকারের প্রতিনিধি আমাদের সাথে  বসবে। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে আন্দোলনে আমাদের প্রথম সারির শহীদ পরিবারের প্রতিনিধিদল দেখা করবেন। এই আশ্বাসে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

দুই আশ্বাসে শাহবাগে অবরোধ প্রত্যাহার শহীদ স্বজনদের

আপডেট সময় : ০৮:০৫:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫