রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

দেশবাসীকে ‘ঈদের শুভেচ্ছা’ জানালেন পিনাকী-ইলিয়াস

  • আপডেট সময় : ০৯:১২:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তৃতা ঘিরে ক্ষোভ প্রকাশ করে ছাত্র-জনতা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুধা সদনে হামলা চালিয়ে সেটিতেও আগুন ধরিয়ে দেয়।

এসব ঘটনায় দেশবাসীকে  ‘ঈদের শুভেচ্ছা’ জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন এবং বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভে তারা এ শুভেচ্ছা জানান। বুধবার ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টার দিকে ভিডিওটি পোস্ট করার পর মাত্র তিন ঘণ্টায় সেটির প্রায় সাত লক্ষবার দেখা হয়।

এর আগে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নাম্বারে লাখ লাখ মানুষকে যাওয়ার আহ্বান জানান বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। এক পোস্টে তিনি বলেছেন, ‘আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না।’

তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫ মিনিটে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান পিনাকী।

ওই পোস্টে তিনি বলেন, ‘কাডাল রানী লাইভে যাবে যখন, তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার।’

এদিকে, একই দিন নিজের ভেরিফায়েড পেইজ থেকে এক স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস লেখেন, ‘ভাইয়েরা আমার, ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে।’

এর আগে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর প্রতিবাদে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

একই সঙ্গে, ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে একটি ফেসবুক পেজ থেকে একাধিক বিক্ষোভের ডাক দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন সম্পূর্ণ খালি অবস্থায় ছিল।

এএইচ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

দেশবাসীকে ‘ঈদের শুভেচ্ছা’ জানালেন পিনাকী-ইলিয়াস

আপডেট সময় : ০৯:১২:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫