রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

একদিকে হাসিনার ভাষণ, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা

  • আপডেট সময় : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে
 অনলাইন ডেস্ক:

গণঅভ্যুত্থানের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন। এমনটাই জানিয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ।

এদিকে এই ঘটনার পর প্রতিবাদে ভাষণের সময় বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লীতে বসে ভাষণ দেয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছে হা-সি-না। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত ৯টায় (যখন হাসিনার ভাষণ দেয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। আগামীকাল রাত ৯টায় (বুধবার) বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে “জুলাই গণঅভ্যুত্থান” এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানানো হচ্ছে। আশা রাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থী ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।’

৪৬

এছাড়া গতকাল রাতে দেশের সংবাদমাধ্যমগুলোর উদ্দেশেও একটি পোস্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে লেখা হয়, ‘যে সকল মিডিয়া আগামীকাল (বুধবার) হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

একদিকে হাসিনার ভাষণ, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা

আপডেট সময় : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫