বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

যৌন হেনস্তার বিবরণ দিলেন অভিনেত্রী ফাতিমা সানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৮২৮ বার পড়া হয়েছে
ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে অভিযোগের শেষ নেই। গত বছর প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে নারী শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিবরণ সবাইকে অবাক করেছে। ওই রিপোর্ট প্রকাশের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার প্রথম সারির অনেক অভিনেত্রী এ বিষয়ে কথা বলেছেন। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কীভাবে তাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছে তা নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই অভিনেত্রী।

ভারতের বিনোদনভিত্তক একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় ফাতিমা দাবি করেছেন, একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা হওয়ার সময় তাকে এমন সব কথা শুনতে হয়েছিল যা ছিল রীতিমতো অস্বস্তিদায়ক।

ফাতিমা বলেন, ‘ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম, অবশ্যই। চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে কেবল লক্ষ করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!’

একইসঙ্গে হায়দ্রাবাদে এক প্রযোজকের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফাতিমা। তার কথায়, ‘ওই প্রযোজক আমাকে বলছিলেন, তুমি তো জানোই তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে।’

ফাতিমার কথায়, ‘যারা কু-প্রস্তাব দেন, তারা সরাসরি বলতেন না। ঘুরিয়ে-ফিরিয়ে নানা প্রস্তাব দেওয়া হত। কিন্তু কথা শুনেই যে কেউ বুঝবে তারা শারীরিক সম্পর্কে কথা বোঝাতে চাচ্ছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

যৌন হেনস্তার বিবরণ দিলেন অভিনেত্রী ফাতিমা সানা

আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫