রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাংচুরের অভিযোগে চুয়াডাঙ্গার সুমন গ্রেপ্তার।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫০:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৮৬৩ বার পড়া হয়েছে

রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাংচুরের অভিযোগে চুয়াডাঙ্গার সুমন গ্রেপ্তার।

সাকিব আল হাসান :
ট্রেন চলাচল বন্ধ নিয়ে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকৃত সুমন আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর গ্রামের হুচুকপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে নেয়া হচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাও ভাঙচুরের ঘটনায় রাজশাহী জিআরপি থানায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে। তাকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশ সদস্যরা রওনা করেছেন রাজশাহীর উদ্দেশ্যে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর অধিযাচনপত্র পেয়ে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমীর এক্সপ্রেস ট্রেন। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করে।

রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের দুইজন স্টাফকে আটকে রাখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাংচুরের অভিযোগে চুয়াডাঙ্গার সুমন গ্রেপ্তার।

আপডেট সময় : ১২:৫০:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫