রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫০:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৮৩২ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান:

চুয়াডাঙ্গায় মাদরাসাতুল মুনাওয়ারাহ্ ছাত্র আঞ্জুমানের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ জানুয়ারি দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা পৌর শহরের ২ নং ওয়ার্ডধীন পলাশ পাড়ায় অবস্থিত মাদরাসাতুল মুনাওয়ারাহ্ মাদরাসা প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল নীলকন্ঠ ডট কমের সম্পাদক ও প্রকাশক মো.আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সমাজসেবক কাকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.কাকন, নীলকন্ঠ ডট কমের নিজস্ব প্রতিবেদক ও নাগরিক টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা ক্যামেরাপারসন তরুণ সাংবাদিক সাকিব আল হাসান।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নীলকন্ঠ ডট কম ও হুসাইন প্রিন্টিং প্রেসের পৃষ্ঠপোষকতায় এবং মাদরাসাতুল মুনাওয়ারাহ্ ছাত্র আঞ্জুমানের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগীতায় অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিফজুল কোরআন প্রতিযোগীতায় ৩০ পারা গ্রুপ ,১০ পারা গ্রুপ,৫ পারা গ্রুপ ও কিরাত গ্রুপে গ্রুপে ৭ জন করে মোট ২৮ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলকন্ঠ ডট কমের সম্পাদক ও প্রকাশক মো.আব্দুস সমাদ বলেন,
হীরা মুক্তা যা বাজারে কিনতে পাওয়া যায় সেটার চেয়েও কোরআনের এই শিক্ষার্থীরা বেশি দামি। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। কোরআনের আলো সব জায়গায় ছড়িয়ে দিবা।

আজ যারা ভালো করেছো তাদেরকে নিজেদের স্থান ধরে রাখতে হবে। আর যারা আশানুরূপ অর্জন করতে পারোনি। তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে সামনে ভালো করবা এটাই প্রত্যাশা করি।

ভবিষ্যৎতে তিনি এ মাদ্রাসার যেকোনো কাজে এবং সকল ভালো কাজে পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫০:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫