সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

জীবননগর সীমান্তে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

জীবননগর  প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎসহ জিরো লাইন পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফ এর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চ্যাংখালী নামক স্থানে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ এবং উভয় ব্যাটালিয়ন অধিনায়ক এর উপস্থিতিতে হেটে জিরো লাইন পরিদর্শন (০৩ কিঃ মিঃ) করা হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন অংশগ্রহণ করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌভাগ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে সীমান্ত পিলার ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এস সহ ৩৪ টি টি-পিলার পরিদর্শন এবং উক্ত পিলার সমুহের মধ্যবর্তী ০৩ কিঃ মিঃ রাস্তা জিরো লাইন ধরে হেটে পরিদর্শন করেন।

পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

জীবননগর সীমান্তে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:০৭:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫