সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৭:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সচিবালয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তবে এই রেড অ্যালার্ট কবে জারি করা হয়েছে তা জানাননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে এরইমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে এরই মধ্যে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

অন্যদিকে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দিল্লির তরফে ওই চিঠির কোনো জবাব এখনও আসেনি।

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে প্রত্যর্পণ চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি

আপডেট সময় : ০৫:১৭:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫