সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

চুয়াডাঙ্গা কাস্টমসের কার্যালয়ে দুদকের অভিযান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১২:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৮৪৩ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান:

চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট আর্থিক অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে আকস্মিকভাবে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার কর্মকর্তাদের জেরা করেন দুদক সদস্যরা। যাচাই করা হয় খাতাপত্রের লেনদেন। এরপর চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে দুদকের আভিযানিক দল। ব্যবসায়ীদের কাছ থেকে কী পরিমাণ ভ্যাট আদায় করা হচ্ছে, সেই তথ্য সংগ্রহ করা হয়। কাস্টমস অফিস কর্তৃক হয়রানির অভিযোগ করেছেন তারা।

দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন (সিংক), আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৬ জানুয়ারি চুয়াডাঙ্গা বঙ্গ পিভিসি পাইপ ফ্যাক্টরিতে অভিযান চালায় যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি প্রতিনিধি দল। সেখানে ৫০ লাখ টাকা ঘুষ না দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিক সেলিম আহম্মেদকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

চুয়াডাঙ্গা কাস্টমসের কার্যালয়ে দুদকের অভিযান

আপডেট সময় : ০৬:১২:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫