বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

‘দশক সেরা মডেল’ পুরস্কার পেলেন জান্নাতুল পিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৭:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • ৮২২ বার পড়া হয়েছে

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘দশক সেরা মডেল’-এর পুরস্কার পেলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি পেশায় তিনি একজন আইনজীবীও।

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।বর্তমানে আইনজীবী পেশাতেই ব্যস্ত রয়েছেন পিয়া। অল্প সময়ের মধ্যেই ভক্তদের প্রসংশায় ভাসেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪ কে ধন্যবাদ দিয়ে একটি পোস্ট শেয়ার করেন তিনি।

সেই পোস্টে তিনি লিখেছেন, “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪ কে ধন্যবাদ। আমাকে ‘দশক সেরা মডেল’ খেতাব দিয়ে সম্মানিত করার জন্য। এই কৃতিত্ব শুধু উচ্চতা, গ্ল্যামার বা আবেগের ফল নয়, বরং নিবেদন, ধারাবাহিকতা, শিক্ষা, সময় ব্যবস্থাপনা এবং ইতিবাচক মনোভাব। যা আমাকে পথ দেখিয়েছে।”

এছাড়াও সেখানে উপস্থিত থাকা নারীদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘জীবনের ছোট ছোট জিনিসগুলিতে ফোকাস করুন এবং আপনি দেখতে পাবেন যে জীবন আপনাকে অবিশ্বাস্য পুরষ্কার দিয়ে অবাক করবে।’গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ দ্বিতীয় সিজনে ২০২৩ সালের সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

‘দশক সেরা মডেল’ পুরস্কার পেলেন জান্নাতুল পিয়া

আপডেট সময় : ০৬:০৭:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫