বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

বিয়ে বাড়িতে জমিয়ে সাজুগুজু রণবীর-দীপিকার, সঙ্গে গোটা পরিবার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • ৮১৬ বার পড়া হয়েছে

মেয়ে হওয়ার পর থেকে, খুব কমই দেখা যায় পদ্মাবতী নায়িকা দীপিকা পাড়ুকোনকে। তবে এবার দেবরের বিয়েতে দুয়ার মা দীপিকা পাড়ুকোনকে দেখা গেল গোলাপি রঙের অনারকলি স্যুটে। সঙ্গে ট্র্যাডিশনাল গহনা পরেছিলেন তিনি। আর রণবীর সিং সাদা শেরওয়ানিতে। জমিয়ে সাজলেন তিনিও। বর ও বউ দুজনেই সেজেছিলেন পারম্পরিক পোশাকে।

গতকাল শুক্রবার রাতে এক বিয়েবাড়িতে দেখা গেল বলিউড জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর পরিবারকে। রণবীরের চাচাতো ভাইয়ের বিয়েতে অংশ নিয়েছিলেন তাঁরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাে এক ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে তাঁরা বেরিয়ে আসছেন বিয়েবাড়ি থেকে। তবে সবচেয়ে বেশি মন কাড়ে সেই মুহূর্তটা যখন ভারি পোশাক পরে থাকা দীপিকাকে গাড়িতে উঠতে সাহায্য করেন রণবীর। শুধু তাই নয়, গাড়ির দরজা বন্ধ করার আগে ঝুঁকে পোশাকও ঠিক করে দেন।

এদিন বিয়াবাড়িতে ছোট্ট দুয়াকে দেখা গেল না। অথবা সে থাকলেও, ক্যামেরার থেকে দূরে রেখেছেন। বিরাট-অনুশকা পথে হেঁটে রণবীর-দীপিকাও তাঁদের মেয়ের মুখ প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, এই তারকা দম্পতি বাড়িতে ডেকেছিলেন প্রেস ফোটোগ্রাফারদের। সেখানে সকলের সামনে নিয়ে এসেছিলেন দুয়াকে এবং অনুরোধ করেছিলেন, তাঁরা যেন কখনও তাঁদের মেয়ের ছবি প্রকাশ না করে। সঠিক সময় এলে দীপিকা-রণবীরই করবেন।

দীপিকা ও রণবীর দুজনকেই শেষ দেখা গিয়েছে সিংঘম এগেইন ছবিতে। রোহিত শেট্টির পরিচালনায় তৈরি এই কপ ড্রামা বিশ্বব্যাপী ৪০০ কোটি আয় করে। আপাতত হাতে আর সেরকম কোনো কাজ নেই দীপিকার। তিনি হলিউড সিনেমা দ্য ইন্টার্নের রিমেক বানানোর ঘোষণা করেছিলেন অমিতাভকে নিয়ে। খবর রয়েছে, খুব দ্রুত কাজে ফেরার ইচ্ছেও নেই তাদের। বর্তমানে তাদের ধ্যানজ্ঞান সবটাই দুয়াকে নিয়ে।সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

বিয়ে বাড়িতে জমিয়ে সাজুগুজু রণবীর-দীপিকার, সঙ্গে গোটা পরিবার

আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫