সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য স্মারকলিপি প্রদান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৪:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
  • ৮৪১ বার পড়া হয়েছে
কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ’ (কুকসু) নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, গণতন্ত্রের চর্চা বৃদ্ধি, সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিভিন্ন কার্যক্রম আয়োজন, নেতৃত্ব ও সংগঠন দক্ষতার বিকাশ, এবং ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি ক্যাম্পাসকে লেজুড়বৃত্তিক ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থেকে মুক্ত করতে সহায়তা করবে।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের লেজুড়বৃত্তিক রাজনীতির বাইরে এনে সুষ্ঠু রাজনীতি চর্চার কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নামে চলমান অপরাজনীতি বন্ধ হবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি করবে।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ’ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:৪৪:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫