রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৬:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • ৮২৭ বার পড়া হয়েছে

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ডিবির মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বার্তায় বলা হয়, বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি ডিবি। যদিও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত বছর কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও আভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর প্রথমে ওএসডি পরে অবসর প্রদান করা হয় মতিউর রহমানকে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে।

মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী স্বামীর প্রভাব ব্যবহার করে আওয়ামী লীগের নেত্রী হন এবং নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৬:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫