রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১০:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • ৮৪৫ বার পড়া হয়েছে
 রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।
এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরে বাংলা হল, শহীদ হবিবুর রহমান হল ও মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এছাড়া জিয়াউর রহমান হলের দেওয়ালে বিজেপির লোগো আঁকানো হয়েছে।
এসময় “আল কুরআনের অপমান সইবে নারে মুসলমান”, “নারায়ে তাকবির আল্লাহু আকবার”, “দ্বীন ইসলাম দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ”, “দিয়েছিতো রক্ত, আরও দিব রক্ত”, “আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো” এমনসব স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় রাবি ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানাতে। আমরা শুনেছি এর আগেও সেন্ট্রাল মসজিদেও একই ঘটনা ঘটেছে। কোরআন পুড়িয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তারা ফ্যাসিস্ট শক্তির সহযোগী। এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার জন্য তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, তাদের এই ষড়যন্ত্র কখনোই এখানে সফল হতে দেব না।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ বলেন, কোনো প্রকৃত ধর্মপ্রাণ ব্যক্তি এমন ঘৃণ্য কাজ করতে পারে না। এ দেশে যত সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে, তার সবই ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের কৃতকর্ম। আমাদের সবার কর্তব্য হলো, এই ফ্যাসিস্ট শক্তি যেন কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সর্বদা সজাগ থাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, যে ঘটনা ঘটানো হয়েছে তা পরিকল্পিত ঘটনা। এখনো ষড়যন্ত্র চলছে আগামিতেও তারা চেষ্টা করবে ষড়যন্ত্র চালানোর। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তদন্ত কমিটি গঠন সহ আইন শৃঙ্খলা বাহিনির সাথেও কথা বলা হয়েছে, আগামি তিন দিনের ভেতর প্রাথমিক রিপোর্ট এবং অনতিবিলম্বে সাত দিনের ভিতরে পূর্ণ তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আন্দোলনে একাত্মতা পোষণ করে  রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ইউনিয়ন, ছাত্র মিশন, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ ঘটনা তদন্তে ৯ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘোষণা করেছে রাবি প্রশাসন। রোববার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক জরুরি সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:১০:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫