বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

প্রিন্স মাহমুদের সুরে প্লেব্যাকে তাহসান ও আতিয়া আনিসা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে

ঢালিউড চিত্রনায়ক সিয়ামের জন্মদিনে নতুন সিনেমা ‘জংলি’র ঘোষণা আসে। জানা গেছে, আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। ‘জংলি’ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী প্রিন্স মাহমুদ। ‘জনম জনম’ এই গানের মাধ্যমেই সিনেমায় প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা।

‘জনম জনম’শিরোনামে তাদের গাওয়া দ্বৈত গানটির সংগীতায়োজন করেছেন গায়ক ইমরান মাহমুদুল। আগামী ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘গানের ভুবনে যারা আমার ভীষণ প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। তার লেখা ও সুরের ধরন অনেকের চেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে। এর আগে বিভিন্ন অ্যালবামে তার কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। এবার প্লেব্যাকের সুযোগ হলো। আশা করছি, বরাবরের মতো ‘জনম জনম’ গানটিও হৃদয় স্পর্শ করবে শ্রোতা-দর্শকদের’।

সিনেমায় ‘জনম জনম’ গানটি ছাড়া আরও তিনটি গান তৈরি করছেন জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘এবারই প্রথম কোনো সিনেমায় সব গানের সুরকার হিসেবে পাওয়া যাবে আমাকে। যদিও ‘জংলি’র আগে আরেকটি সিনেমার সব গান তৈরির দায়িত্ব নিয়েছি। তবে সেই সিনেমাটি মুক্তি পেতে আরও সময় লাগবে। সে হিসেবে ‘জংলি’ প্রথম সিনেমা, যার সব গানের সুর নিজের’।

তিনি আর বলেন, ‘‘জংলি’ সিনেমায় যারা প্লেব্যাক করেছেন, তারা সবাই নিজের সেরা গায়কি তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে দারুণ কিছু গান হয়েছে। আমার বিশ্বাস, সিনেমার গানগুলো ছাপ ফেলবে শ্রোতা-দর্শকদের মনে’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

প্রিন্স মাহমুদের সুরে প্লেব্যাকে তাহসান ও আতিয়া আনিসা

আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫