সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

প্রেমিকা নিয়ে পালানোর সময় প্রেমিকার পরিবারের হাতে ধরা; পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে কবরস্থানে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • ৮২৭ বার পড়া হয়েছে

প্রেমিকা উর্মির সঙ্গে দেখা করতে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে চুয়াডাঙ্গা শহরে আসেন শরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক যুবক।

দুদিন প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির পর গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) রাতে উর্মিকে নিয়ে পালানোর কথা ছিল। সেই রাতে পালানোর সময় প্রেমিকার পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ে যায় তারা।

পরে প্রেমিকার পরিবারের সদস্যরা শরিফুল ইসলাম শান্তকে বেধড়ক পিটিয়ে হাত-পা বেঁধে জান্নাতুল মওলা কবরস্থানে ফেলে রাখে।

পরদিন সকালে অর্থাৎ আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয়রা হাত-পা বাধা অবস্থায় কবরস্থানের মধ্যে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প থেকে একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্মি ক্যাম্প সুত্রে জানা যায়, গত দুদিন আগে কক্সবাজারের চকরিয়া উপজেলার শরিফুল ইসলাম শান্ত চুয়াডাঙ্গা পৌর এলাকায় (বয়স বিবেচনায় প্রেমিকার ঠিকানা প্রকাশ করা হলো না) প্রেমিকা উর্মির সঙ্গে দেখা করতে আসেন। গত দুদিন ঘুরাঘুরি শেষে রাতে শুক্রবার রাতে প্রেমিকা উর্মিকে নিয়ে পালানোর কথা ছিল। তবে পালানোর সময় প্রেমিকার পরিবারের সদস্যরা হাতে ধরা পড়লে তারা শান্তকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখেন।

আর্মি ক্যাম্প সুত্রে আরও জানা গেছে, শরিফুল ইসলাম শান্ত বাংলাদেশ আর্মির সঙ্গে কোন সম্পর্ক নেই। তার নিকট থেকে পাওয়া আইটেমগুলো চট্টগ্রাম আর্মি স্টোর থেকে কেনা হয়েছে।

এর আগে, শনিবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া শীতের পোশাক দেখে পুলিশের প্রাথমিক ধারণা ছিল তিনি সেনাসদস্য হতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

প্রেমিকা নিয়ে পালানোর সময় প্রেমিকার পরিবারের হাতে ধরা; পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে কবরস্থানে

আপডেট সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫