রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার, পরিচয় নিয়ে ধোঁয়াশা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান:

চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারি) চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া কিছু আলামত দেখে পুলিশের প্রাথমিক ধারণা তিনি সেনাসদস্য হতে পারেন৷ তার পরিচয় সনাক্তে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সদস্যরা তদন্ত করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, শনিবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন৷ পরে আমি সহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর একটু সুস্থতাবোধ করলে নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানান তিনি। নিজেকে একজন সেনাবাহিনীরর সৈনিক বলে দাবি করেন। তার কর্মস্থল খুলনায় ও বাড়ি চট্রগ্রামে বলে জানিয়েছেন তিনি।

ওসি খালেদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত শীতের পোশাক (ট্রাকসুট) ও জ্যাকেটের একটা পাট (গলায় মাফলার হিসেবে ব্যবহার করা হয়) পাওয়া গেছে। হাত থাকা ঘড়িটিও সেনাবাহিনীর মনোগ্রামের রঙের সঙ্গে মিল রয়েছে। এছাড়া, তার প্রাথমিক আলামত ও চুলের কার্টিং দেখে ধারণা করা হচ্ছে সেনাসদস্য হতে পারেন।

যাচাই করার জন্য বিজিবি ও সেনাসদস্যদের জানানো হয়েছে। বিজিবি যাচাই করে জানিয়েছেন এই যুবকের সঙ্গে বিজিবির কোন সংশ্লিষ্টতা নেই। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো তদন্ত চলছে।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প সুত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবক সেনাবাহিনীর সদস্য কিনা তা এখনো সনাক্ত করা যায়নি। তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার, পরিচয় নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫