সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাবি;

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের অদূরে বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ আরো অনেকে।

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বাসা নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক। তার অনার্সে সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান।

সেক্রেটারি মুজাহিদ ফয়সালের বাসা গাইবান্ধা জেলায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫