বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দোয়া চাইলেন তাহসান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫১:২০ অপরাহ্ণ, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
  • ৮৩০ বার পড়া হয়েছে

নববধূ স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সুন্দরভাবে পথ চলতে দোয়া চেয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) বিয়ে হয়েছে। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

রাজধানী ঢাকাতেই অবস্থান করছেন তাহসান। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি জানান, শুক্রবার ছিল তাঁদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গতকাল শনিবার।

আগের দিন (৩ জানুয়ারি) শুক্রবার সকাল থেকে তাহসান খানের বিয়ের খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। গায়ে হলুদের বেশকিছু ছবি শেয়ার করে অনেকে প্রিয় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে জানানো হয়েছে পাত্রীর পরিচয়ও। তবে এ বিষয়ে মন্তব্য না করে ওই দিন সকালে তাহসান বলেছেন, ‘সন্ধ্যায় চমক আসছে।’ এরপর সন্ধ্যায় বিয়ের কিছু ছবি পোস্ট করেন তিনি।

একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কবিতা আকারে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ সঙ্গে হ্যাসট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার পর তাহসান ও রোজা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তাঁর।প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দোয়া চাইলেন তাহসান

আপডেট সময় : ০৩:৫১:২০ অপরাহ্ণ, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫