সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

জকসু নীতিমালা অনুমোদন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩২:৪১ অপরাহ্ণ, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
  • ৭৭৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালার চূড়ান্ত খসড়া বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া ৯৯তম সিন্ডিকেটে জকসু নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নীতিমালা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া মাত্রই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সভাপতি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সিন্ডিকেট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই আমার প্রথম সিন্ডিকেট ছিলো। আলহামদুলিল্লাহ খুব সফলভাবে সকল এজেন্ডাগুলো সমাধান করতে সফল হয়েছি। আজ গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে একটি এজেন্ডা ছিলো জকসুর নীতিমালা প্রসঙ্গে। জকসুর চূড়ান্ত খসড়া সিন্ডিকেটে পাস হয়েছে।

উপাচার্য ড. রেজাউল করিম আরো বলেন, যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এ ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোন ধারা বা বিধি নেই তাই আজকের অনুমোদিত নীতিমালাটি এখন আমাদের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে৷ নীতিমালা মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অনুমোদিত হয়ে আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।

উপাচার্য বলেন, আজকে( বৃহস্পতিবার) সিন্ডিকেট শুরুর আগে আমরা আমাদের শিক্ষার্থী শহীদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেছি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সব শহীদের জন্য মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করেই সিন্ডিকেট সভা শুরু করা হয়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

জকসু নীতিমালা অনুমোদন

আপডেট সময় : ০৩:৩২:৪১ অপরাহ্ণ, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫