বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পাকিস্তানে বাংলায় চলবে ‘দেয়ালের দেশ’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
  • ৮৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে প্রশংসা কুড়ানো সিনেমা ‘দেয়ালের দেশ’ বাংলায় মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটির মাল্টিপ্লেক্সে ছবিটি চালানো হবে বাংলায় এবং ইংরেজি সাবটাইটেলও থাকবে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) মুক্তি পাবে ছবিটি, নিশ্চিত করেছেন ছবির নির্মাতা মিশুক মনি।

পাকিস্তানে ‘দেয়ালের দেশ’ ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমা মুক্তির খবর জানিয়ে মিশুক মনি বলেন, ‘এটা আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ছবিটি। এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটা আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।’

‘দেয়ালের দেশ’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় মিশুকের। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন তারা। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি।

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমা এরই মধ্যে ঘুরেছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে। রাজ-বুবলী ছাড়া ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পাকিস্তানে বাংলায় চলবে ‘দেয়ালের দেশ’

আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫