সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

শেরপুর সরকারি কলেজে মেডিক্যাল সেন্টার উদ্বোধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে মেডিক্যাল সেন্টার।

বুধবার (১লা জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সেন্টারের উদ্বোধন করা হয়। যেখানে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সেবা নিতে পারবেন অত্র কলেজের চলমান শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ কামাল উদ্দীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মোবারক হোসেন, মেডিক্যাল সেন্টার প্রতিষ্ঠা ও উদ্বোধন কমিটির আহবায়ক প্রফেসর উত্তম কুমার নন্দী।

রোগী দেখবেন ডা: সুশীল চন্দ্র সূত্রধর, এমবিবিএস (ঢাকা) উপপরিচালক (অব) মা-শিশু স্বাস্থ্য প.প।
স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য শিক্ষার্থীদের কলেজ পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। প্রতি সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রোগী দেখা হবে।

মেডিক্যাল সেন্টার উদ্বোধনী দিনে ২০ জন শিক্ষার্থী ও কর্মচারীরা স্বাস্থ্যসেবা নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

শেরপুর সরকারি কলেজে মেডিক্যাল সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২৫