শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০০:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৮২৪ বার পড়া হয়েছে

দীর্ঘ পাঁচ ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের লাগা আগুন। বৃহস্পতিবার ভোর ৮টা ৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। সবশেষ ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সকালে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ১০ তলা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সোহানুর রহমান নয়ন নামে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।

এর আগে ভোর সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের ডিজি জানান, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের এই ভবনে অর্থ, শ্রম ও সড়ক পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ, এবং যুব মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এবং কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢাকা পড়ে পুরো সচিবালয় এলাকা। ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ে এবং বাইরে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোতেও আগুন লেগে যায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১০:০০:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪