মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কমানো রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন ফিস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৬:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

জুবাইর হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি ফি ও প্রত্যয়নপত্র ফিসহ সকল ধরনের ফি’র পরিমাণ কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) পর্যায়ের প্রতি বছরের এককালীন ছাত্রকল্যাণ ও মিড়িয়া রিসার্চ ল্যাব ফি’র পরিমাণ আগের হারে বিদ্যমান থাকলেও অনুদান ফি’র ৩০ টাকা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ ছাড়া মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ফরম পূরণের এককালীন ছাত্রকল্যাণ ও মিডিয়া রিচার্স ল্যাব ফি’র পরিমাণ আগের হারে বিদ্যমান রয়েছে এবং সেমিনার ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা ও অনুদান ফি’র ৩০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ধরনের প্রত্যয়ন পত্রের জন্য এককালীন ফি গুলোর মধ্যে সাধারণ প্রত্যয়ন পত্রের ফি ১০০ টাকা এবং নম্বর পত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘আমি বিভাগের সভাপতি হওয়ার পর দেখেছি কিছু খাতের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা না নিলেও বিভাগ চলতে পারে। এ ছাড়া বিভাগে অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়ে ভর্তি হয়, যাদের হয়তো এই নামেমাত্র অর্থ দিতেও অসুবিধায় পড়তে হয়। তাই তাদের বিয়টি মাথায় রেখে একাডেমিক কমিটির সভায় আমরা কিছু খাতে ফি কমানো এবং কিছু খাতে ফি সম্পূর্ণ বাতিল সিদ্ধান্ত নিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

কমানো রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন ফিস

আপডেট সময় : ০৮:১৬:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪