রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

৪ দিন পর হলে ফিরেছেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৭২ বার পড়া হয়েছে

চার দিন ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান ফিরে এসেছেন। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পৌঁছান। হলের শিক্ষার্থীরা তাকে তার নিজ কক্ষে পৌঁছে দেন। তবে, নিখোঁজ থাকার সময় তিনি কোথায় ছিলেন বা কার সঙ্গে সময় কাটিয়েছেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

খালিদ হাসানের হলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ জানান, “খালেদ হলে ফিরে এসেছে। সে খুবই চুপচাপ রয়েছে এবং এখনো কিছু বলেনি। আমরা তাকে সময় দিচ্ছি। ফ্রেশ হওয়ার পর হয়তো বিস্তারিত জানাতে পারবে।”

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেননি খালিদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

৪ দিন পর হলে ফিরেছেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

আপডেট সময় : ০৮:৫৮:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪