রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিনজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত ১টার দিকে মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক তিনজনের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ।

তাঁরা হলেন- ভারতের উত্তরপ্রদেশ জেলার শাহপুর থানার সরাদ গ্রামের সারাদ এডভিনের ছেলে জাউন কল্লবীন (৩৭), নদীয়া জেলার হরিণঘাটা গ্রামের জগবন্ধুর মেয়ে কশৈল্লা সরকার (৫২) এবং শেহজাহানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের রামুবার্মার মেয়ে কাজল (১৪)। রবিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, তিনজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর পরবর্তীতে বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় ইউনিয়নের মাইলবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা হতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্থ শ্যামকুড় বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের রুবেল মিয়ার মেহগনি বাগানের মধ্যে ওৎ পেতে অপেক্ষমান থাকে। রাত আনুমানিক ১টার সময় ভারতীয় নাগরিকগণ মেহগনি বাগানের মধ্যে দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় টহল তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটক তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপার্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪