রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবি অভিযানে মাদকসহ আটক ৪

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৭৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

চোরাচালানোর দায়ে ৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি চুয়াডাঙ্গা-৬ বিজিবি দামুড়হুদার সুলতানপুর মুন্সিপাড়া, হুদাপাড়া, বারাদি এবং মুজিবনগর সীমান্ত এলাকায় এ অভিযান চালায়। এ সময় উদ্ধার করা হয় ভারতীয় ৩৮৯ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা, ৫০ বোতল মদ, ৬২৬ পিস ভারতীয় ইনজেকশন, ৭৫০ পিস ভারতীয় অ্যাকুরিয়ামের বিভিন্ন রংয়ের মাছ, দুটি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং ৬টি সিম।

আটককৃত চোরাচালানিরা হচ্ছেন আনন্দবাস গ্রামের রিয়াজ মল্লিকের ছেলে জাকির হোসেন (৩২), মৃত নুর বক্সের ছেলে লাল্টু (৩৫), জহির উদ্দিনের ছেলে মানিক খা (২০) ও মাঝপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৬-বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানিরা বিভিন্ন মালামাল অবৈধভাবে পাচার করছে মর্মে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয় ও মালামাল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ চোরাচালানি মালামাল বহনের দায়ে মামলা দায়ের পূর্বক মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় সীমান্তে বিজিবি অভিযানে মাদকসহ আটক ৪

আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪