রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় প্রায় ২ কেজি স্বর্ণের বারসহ একজন আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় বিজিবি অভিযান চালিয়ে ৯টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক কারবারিকে আটক করেছে।

আটক কৃত রুহুল আমিন (২১) দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রোববার বেলা ২ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল সোনার বারসহ পাচারকারীকে আটক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিক-নির্দেশনায় দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডুগডুগি বাজার পাঁকা রাস্তার পাশে অবস্থান নেয়।

রোববার বেলা ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করে।

পরবর্তীতে উক্ত ব্যক্তি পলানোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বার উদ্ধার করে। আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় প্রায় ২ কেজি স্বর্ণের বারসহ একজন আটক

আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪