রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না: সারজিস আলম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৭:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ভারতে সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে, নাকি অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারত-ই তাদের কাজে মাধ্যমে নির্ধারণ করবে। তাদের নির্ধারণ করতে হবে, আমার একজন ভাইয়ের লাশ ওই সীমান্তে পড়ে থাকবে কি না। যদি পড়ে থাকে, তবে ওই লাশই নির্ধারণ করবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে।

শুক্রবার দুপুরে বগুড়ায় ব্যক্তিগত ও পারিবারিক কাজে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সারজিস বলেন, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সম্মানের, সমতার। দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনো দিন মেনে নেবে না।

তিনি বলেন, ভারত যদি মনে করে, বিগত ১৬ বছরে তারা আওয়ামী লীগকে দল হিসেবে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে; এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না।  এর জন্য এতো মানুষ জীবন দেয়নি।

এ সময় ‘পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার’ সংবাদ পরিবেশনের নিন্দা জানিয়ে সারজিস বলেন, পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া নামের দাস, তাদেরকে দেওয়া স্ক্রিপ্টগুলো পড়ছে।  তাদের ব্যক্তি, মেরুদণ্ড বলে কিছু নেই। এগুলোকে কোনোভাবেই মিডিয়া বলা যায় না। এদের পাত্তার দেওয়ার মতো সময় আমাদের নেই।

কেমন বাংলাদেশ দেখতে চাই প্রশ্নে তিনি বলেন, পাঁচ আগস্ট এতো জীবন ও রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে সেটার প্রত্যাশার পারদ ছিলো সর্বোচ্চ লেভেলে। কিন্তু সেই প্রত্যাশার লেভেল পূর্ণ করা সম্ভব হয়নি। তবে আশা করি, সরকার স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত বজায় রাখবে। এখন এটাই হচ্ছে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ বাস্তবায়নে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের সিস্টেমগুলো ভাঙতে হচ্ছে। নতুন করে ভালো মানুষগুলোকে ওই জায়গাতে বসাতে হচ্ছে। এ কারণে কাজ ধীর গতিতে হচ্ছে। তবে গত এক সপ্তাহে রাজনৈতিক দল, বিভিন্ন  সম্প্রদায়ের মানুষ, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়েছে। এর ফলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এদিন বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়াটারে অবসরে যাওয়া এক কলেজ শিক্ষকের বাসায় মা-বাবাসহ আসেন সরাজিস। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করার অনুরোধ জানান তিনি। তবে এ ব্যাপারে মুখ খোলেন নাই ওই শিক্ষক পরিবারের কেউ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না: সারজিস আলম

আপডেট সময় : ০৮:৫৭:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪